ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
অপপ্রচার, চাঁদাবাজি ও সার ছিনতাই চেষ্টার অভিযোগ

চৌগাছায় সার ডিলারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পঠিত

যশোরের চৌগাছায় একটি চক্রের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, পথরোধ করে চাঁদাবাজি এবং বিসিআইসি অনুমোদিত সার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার আতিকুর রহমান সেন্টু।

শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান সেন্টু বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে তাঁর এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি অভিযোগ করেন, ওই চক্রটি বর্তমান নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে লিপ্ত। তারা রাস্তাঘাটে বিসিআইসি অনুমোদিত সার ডিলারদের বৈধ ক্যাশ মেমো ও সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য পরিবহন করা সারবাহী গাড়ি আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। একই সঙ্গে সার ছিনতাইয়েরও চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সার ডিলার সেন্টু আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে চৌগাছা উপজেলায় তীব্র সার সংকট দেখা দিতে পারে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাভাবিক কৃষি কার্যক্রমও ব্যাহত হতে পারে।

এ অবস্থায় চৌগাছায় সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচার বন্ধে যশোরের জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

অপপ্রচার, চাঁদাবাজি ও সার ছিনতাই চেষ্টার অভিযোগ

চৌগাছায় সার ডিলারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬