ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সুনামগঞ্জ মেডিকেল কলেজে বিক্ষোভ

ছয় দফা না মানলে ‘কমপ্লিট শাটডাউন’

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। দাবি না মানা হলে আগামীকাল থেকে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (৮ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা বলেন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা নিশ্চিত করতেই এই আন্দোলন চলছে।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১টার পর কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে। আন্দোলনকারীরা দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে বিক্ষোভ

ছয় দফা না মানলে ‘কমপ্লিট শাটডাউন’

আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬