ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা

পটুয়াখালীর মহিপুরে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (৮ জুন) বিকেল ৪টায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মহিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ফজলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী বলেন, গ্রামীণ জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর মাধ্যম। বিচারপ্রার্থীদের স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬