ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দোকান ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৪ ভার পঠিত

দেশের সকল দোকান, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সোমবার (৮ জুন) সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের খুচরা ব্যবসা খাত জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের সঙ্গে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী, কর্মচারী এবং তাদের পরিবারের জীবিকা প্রত্যক্ষভাবে জড়িত। দেশের শহর, মফস্বল ও গ্রামাঞ্চলে গড়ে ওঠা অসংখ্য দোকান, মার্কেট ও শপিং মলকে কেন্দ্র করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সমিতি জানায়, বর্তমানে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিক চাপের মধ্যে রয়েছেন। অন্যদিকে অধিকাংশ ক্রেতা দিনের বেলায় কর্মব্যস্ত থাকায় বিকেল ও সন্ধ্যার পর কেনাকাটার জন্য বাজারমুখী হন। কিন্তু নির্ধারিত সময়ের কারণে দোকান আগেভাগে বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির মতে, প্রতিদিন দুপুর ১২টা অথবা সরকারের বিবেচনায় নির্ধারিত যেকোনো সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে।

সমিতি আরও উল্লেখ করে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সাধারণ মানুষ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী হবে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দোকান ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬