ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা কর্মসূচি

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) কদমতলা ইউনিয়ন পরিষদ-এ এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

“অল্প সময়ে, কম খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগ-এর অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে সহযোগিতা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে নিজ এলাকার কাছেই ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে সমাধান পেতে পারেন, সে ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারীসহ সাধারণ মানুষ দীর্ঘ আইনি জটিলতা ও অতিরিক্ত ব্যয় ছাড়াই এখানে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পেইনে সঞ্চালনা করেন সাদিয়া আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন নাঈম মাহমুদ, আব্দুস সালাম শেখ, আব্দুল আলীম খান, হাফেজ মজিবুর রহমান এবং চঞ্চল কুমার সরকারসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণকারী।

অনুষ্ঠানে উপস্থিতদের গ্রাম আদালতের কার্যক্রম, আইনগত এখতিয়ার এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রহিমা খাতুন। আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা কর্মসূচি

আপডেট সময় : ০৭:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬