ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
এসএসসি পাসেই আবেদন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ‘অফিস সহায়ক’ পদে ২৮০ জনকে নিয়োগ দেবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮০ জন
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২৬।

আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এসএসসি পাসেই আবেদন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬