ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫০ বার পঠিত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ছাত্রদল। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর নগর ও সদর উপজেলা ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, প্রচার সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন এবং ছাত্রদল নেতা পলাশ খান, ইমরান হোসেন কায়েস, সাব্বির হোসেন, নিয়াজ মাহমুদ শিশির, রাব্বি হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের বিশেষ মোনাজাত

আপডেট সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬