ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পঠিত

রাজধানীর শেরেবাংলা নগরে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আয়নাঘরে যেখানে আমার ৬১ দিনের অভিজ্ঞতা রয়েছে, সেখানে একটা জানোয়ারও ২৪ ঘণ্টা থাকতে পারবে না। অথচ আমরা সেখানে থেকেছি।’

বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবী জঘন্যতম হত্যাকাণ্ড ও নৃশংস স্বৈরশাসনের সাক্ষী হয়েছে। সেই দমন-পীড়নের নির্মম বাস্তবতা তিনি নিজে আয়নাঘরে দীর্ঘ ৬১ দিন কাটিয়ে প্রত্যক্ষ করেছেন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার ভাই মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমান এখনো ট্রমায় ভোগেন। আমি তার বাবার বন্ধু ছিলাম, একসঙ্গে কারাগারেও ছিলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেন দেশে ফিরেছিলেন? তিনি বলেছিলেন, আমি যদি না ফিরি, আমার ছেলেকে ধরে নিয়ে যাবে। শেষ পর্যন্ত তার ফাঁসি হলো, কিন্তু ছেলেকেও রক্ষা করতে পারেননি। আমি সেই ঘটনার জীবন্ত সাক্ষী।’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা বলতে শুরু করি—জুলাই কার, জুলাই কার—তাহলে জুলাই আমাদের কারও থাকবে না। জুলাই কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি বাংলাদেশের মানুষের অর্জন।’

তিনি বলেন, পৃথিবীতে এমন অনেক জাতি রয়েছে, যারা শত বছর সংগ্রাম করেও স্বাধীনতা অর্জন করতে পারেনি। আবার ইতিহাসে এমন কিছু সময় আসে, যা কয়েক দশকের পরিবর্তন ঘটিয়ে দেয়। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানও তেমনই একটি ঐতিহাসিক অধ্যায়। তাই এই অর্জনকে কোনোভাবেই দলীয় স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা জুলাইয়ের চেতনা নিয়ে রাজনীতি করছেন, তাদের মনে রাখতে হবে—চেতনাকে রাজনৈতিক পণ্য বানানো উচিত নয়। একাত্তরের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে শেখ হাসিনা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিও মানুষের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছিল। জুলাইয়ের ক্ষেত্রেও যেন এমনটি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রকৃত নায়ক উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই বাংলাদেশের ২০ কোটি মানুষের। কেউ নেতৃত্ব দিয়েছেন, কেউ সংগঠিত করেছেন; কিন্তু যারা জীবন দিয়েছেন, তারাই প্রকৃত জুলাই যোদ্ধা এবং প্রকৃত নেতা।’

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬