ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই প্রশ্নে কোনো আপস নয়: পানিসম্পদ মন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পঠিত

জুলাই প্রশ্নে কোন আপস নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভিত্তি গত ১৬ বছর ধরে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই রচিত হয়েছে। ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের সফল পরিণতি ঘটে ৫ আগস্ট, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বক্তব্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করে ছাত্ররা জাতিকে চিরঋণী করে গেছেন। এখন সেই শহীদদের প্রতি জাতির দায়বদ্ধতা পালনের সময়। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন করা সম্ভব।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিভেদ নয়, ভিন্নমতকে সম্মান জানিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য গঠনমূলক সমালোচনায় নিহিত উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও জুলাই সনদের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বাস্তবায়নের অঙ্গীকারও তিনি স্মরণ করিয়ে দেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আহমেদ জীবন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ট্যাগস :

জুলাই প্রশ্নে কোনো আপস নয়: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬