ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন জেলা ফুটবল দলের অধিনায়ক

ঝিকরগাছায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাদে নাভারন এলাকার একটি জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান। তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিক হাসান এসব অভিযোগ করেন।

তিনি জানান, একই এলাকার বাসিন্দা শওকত আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি দখলের চেষ্টা করে আসছেন। আরএস খতিয়ান নম্বর-৩৯ এবং দাগ নম্বর-৬৩৯-এর ৫১ শতক জমির মধ্যে মাতুল সূত্রে পাওয়া ২৬ শতক জমিতে তাদের বসতবাড়ি ও একটি রাইস মিল রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন এবং ২০২৬ সাল পর্যন্ত জমির খাজনাও পরিশোধ করেছেন বলে দাবি করেন তিনি।

আতিক হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একাধিকবার সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা মানেনি। পরে ঝিকরগাছা সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট জমি নিয়ে ১৪৪ ধারায় আবেদন করা হয়। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারি আমিনের মাধ্যমে জমি পরিমাপেরও নির্দেশনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ৩ জুলাই সরকারি ছুটির দিনে প্রতিপক্ষ জোরপূর্বক প্রায় সাত ফুট জায়গা দখল করে সেখানে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন।

আতিক হাসান বলেন, তিনি জমি নিয়ে কোনো সংঘাত চান না। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং নিজের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শওকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন জেলা ফুটবল দলের অধিনায়ক

ঝিকরগাছায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬