ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেহজাবিন
- আপডেট সময় : ০৭:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ২০ বার পঠিত

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ত্বাকওয়া মেহজাবিন নৌরিন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ত্বাকওয়া মেহ জাবিন নৌরিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির টেরিটরি ম্যানেজার মাহমুদুল হক ও গৃহিণী আফরোজা বিউটির মেয়ে।
নৌরিনের বাবা মাহমুদুল হক জানান, ছোটবেলা থেকেই নৌরিন পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই সে এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে নৌরিন উচ্চশিক্ষা গ্রহণ করে একজন চিকিৎসক হতে চায় এবং দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখে। মেয়ের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে মাহমুদুল হক নৌরিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।






















