ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ

ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে এক চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। রেলক্রসিং অতিক্রম করার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান উপস্থিত থাকলে এবং যথাসময়ে গেট নামানো হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, “প্রতিদিনের মতো শ্রমিক আনতে ট্রাক্টরটি বাগানে যাচ্ছিল। এ সময় কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। চালক দ্রুত ট্রাক্টর থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও আহত হন।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহত চালককে প্রথমে বাগানের হাসপাতালে নেওয়া হয়। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলিম রেজার অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান উপস্থিত না থাকায় গেট নামানো হয়নি। ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা। তিনি বলেন, “ঘটনার পরও গেটম্যানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে।”

তবে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ

ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

আপডেট সময় : ০৭:১১:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬