ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ডুসেক মডেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোরের ডুসেক মডেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার দুপুরে প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ডুসেক মডেল ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান খায়রুল কবির চঞ্চল। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসেক মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক রবি প্লাবন, কোষাধ্যক্ষ কামরুল হাসানসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

ডুসেক মডেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

আপডেট সময় : ১০:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬