ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট যশোর

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৭৮ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে পরিচালিত ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৬-এর ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর পৌরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, ঝুঁকি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

এ সময় বাসিন্দাদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়।

রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ধারাবাহিকভাবে যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত

ডেঙ্গু সচেতনতায় মাঠে রেড ক্রিসেন্ট যশোর

আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬