ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

বক্তারা বলেন, একজন কর্মঠ ও মিতব্যয়ী প্রধানমন্ত্রী পাওয়া দেশের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তারেক রহমান। তাঁর জন্মদিন উপলক্ষে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন না করে অনাড়ম্বরভাবে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে।

তাঁরা আরও বলেন, জনগণের আস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছেন। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টার সুফল শিগগিরই জনগণের কাছে দৃশ্যমান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬