ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার, নিচে ব্লক কারখানা

দাকোপে পরিবেশবান্ধব শিল্পে নতুন উদ্যোগ

জী এম নূরুল হুদা, বাগেরহাট
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৫৭ বার পঠিত

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ খরচ কমাতে খুলনার দাকোপে একটি ব্লক কারখানায় স্থাপন করা হয়েছে সোলার প্যানেল। উপজেলার চালনায় উদ্যোক্তা নাসির উদ্দিন শেখের ‘মেসার্স নাসির কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্লকস ফ্যাক্টরি’র ছাদের প্রায় ৯০০ বর্গফুট জায়গাজুড়ে বসানো হয়েছে এই সোলার প্যানেল। ছাদের ওপর সৌরবিদ্যুতের ব্যবস্থা, আর নিচে চলছে কংক্রিট ব্লক তৈরির কাজ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অবস্থিত নাসির উদ্দিনের কারখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সহায়তার চেক বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART)’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কারখানার উদ্যোক্তা নাসির উদ্দিন শেখ বলেন, ২০২২ সালে ঠিকাদারি কাজ করতে গিয়ে দুটি প্রকল্পে ইউনি ব্লকের প্রয়োজন হয়। কিন্তু বাজারে প্রয়োজনীয় ব্লক না পেয়ে নিজেই উৎপাদনের উদ্যোগ নেন। ২০২৩ সালে চীন থেকে মেশিন এনে কারখানায় উৎপাদন শুরু করেন। প্রথম দিকে বিক্রি কম থাকলেও ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকে। বর্তমানে প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লাখ পিস ব্লক সরবরাহ করছেন তিনি। সরকারি বিভিন্ন প্রকল্প ও ভবন নির্মাণে ব্লকের ব্যবহার বাড়ায় বিক্রিও বেড়েছে।

তিনি আরও জানান, আগে হাতে তৈরি করতে অনেক সময় লাগত এবং উৎপাদনও কম হতো। এখন মেশিনের সাহায্যে অল্প সময়ে বেশি ব্লক তৈরি করা যাচ্ছে। এতে উৎপাদন খরচও কমেছে। সোলার বিদ্যুতের সুবিধা কাজে লাগিয়ে কারখানার কাজ আরও ভালোভাবে চালানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

দাকোপ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এমরান আহমেদ খান বলেন, প্রচলিত ইটের বিকল্প হিসেবে ইকো বা পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার পরিবেশের জন্য ভালো উদ্যোগ। নাসির উদ্দিনের কারখানায় এ ধরনের ব্লক তৈরি হচ্ছে, যা নির্মাণকাজে ব্যবহার করা সম্ভব। পাশাপাশি কোডেকের SMART প্রকল্পের মাধ্যমে সোলার প্যানেলসহ বিভিন্ন সহযোগিতা ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহায়তা করছে।

কোডেকের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন বলেন, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় এ প্রকল্পের আওতায় প্রায় ৬০ জন উদ্যোক্তা ব্লক উৎপাদনের সঙ্গে যুক্ত হয়েছেন। এতে প্রচলিত ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ছে। পাশাপাশি ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম রয়েছে। এসব সোলার ব্যবহারের ফলে কোনো কোনো উদ্যোক্তা প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে পারছেন বলে জানান তিনি।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, SMART প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের উৎপাদন খরচ কমানো, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে পণ্য তৈরিতে সহযোগিতা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও রয়েছে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসন সৈয়দ মাহাবুবুর রহমান, কোডেক জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মাহাবুব আলম, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, টেকনিক্যাল অফিসার প্রকৌশলী আল আমিনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগস :

ছাদে সোলার, নিচে ব্লক কারখানা

দাকোপে পরিবেশবান্ধব শিল্পে নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬