ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার দুই তরুণী

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাচারের শিকার হয়ে প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশি দুই তরুণী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে হস্তান্তর করে।

সোমবার বিকেলে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ ও বিজিবি-ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে দুই তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করা হয়। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই তরুণী জানান, প্রায় দুই বছর আগে রাতের আঁধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। পরে ভারতের মহারাষ্ট্রে একটি পাল্লার কারখানায় কাজ করতেন তারা। সেখানে কর্মরত অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাগারে থাকার পর তাদের মুম্বাইয়ের একটি হোমে রাখা হয়। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার দেশে ফেরার সুযোগ পান তারা। দুই তরুণীর বাড়ি ময়মনসিংহ ও খুলনা জেলায় বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারত থেকে আসা দুই বাংলাদেশি তরুণীর ইমিগ্রেশন-সংক্রান্ত কাগজপত্রের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নেওয়া হবে তাদের।

দীর্ঘ দুই বছর পর দেশে ফিরে এখন পরিবারের কাছে ফেরার অপেক্ষায় রয়েছেন পাচারের শিকার দুই তরুণী। তাদের দেশে ফেরার মধ্য দিয়ে সীমান্তপথে দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশে যাওয়ার ঝুঁকির বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

ট্যাগস :

দুই বছর পর দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার দুই তরুণী

আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬