ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ধাপে ধাপে দেশের জ্বালানির দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৪৭ বার পঠিত

বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে ধাপে ধাপে দেশের জ্বালানির দামও সমন্বয় করা হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই আমদানিনির্ভর এবং পুরো খাতটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের সাধারণ মানুষের ওপরও এর প্রভাব পড়েছিল। তবে বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার তাৎক্ষণিকভাবে এলপিজির মূল্য সমন্বয় করেছে।

তিনি বলেন, “আশা করি এই মূল্য হ্রাসে সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি ফিরবে। আন্তর্জাতিক বাজারে আরও সুযোগ সৃষ্টি হলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।”

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের সরকার। জনগণকে সর্বোচ্চ সেবা দিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক আন্দোলনে রূপ নেয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :

ধাপে ধাপে দেশের জ্বালানির দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬