ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ

নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৬৩ বার পঠিত

যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা কৃষক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু।

বক্তারা বলেন, দেশের কৃষকদের সংগঠিত করার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের মূল্য সহনীয় রাখা এবং গ্রামীণ জনপদের মানুষের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাই ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে নওয়াপাড়া ইউনিয়ন কৃষক দল, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬