ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নড়াইলে চেয়ারম্যান প্রার্থী সোহেল মোল্যা গ্রেফতার

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে মানব পাচার মামলায় সোহেল মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সোহেল মোল্যা মৃত খোবির উদ্দিন মোল্যার ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদারীপুর জেলার একটি মানব পাচার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সোহেল মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।

তার গ্রেফতারের খবরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মাদারীপুরের সংশ্লিষ্ট মামলার অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

নড়াইলে চেয়ারম্যান প্রার্থী সোহেল মোল্যা গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬