ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার Logo বেনাপোল বন্দরের প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, মামলা

নড়াইলে ধর্মীয় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া উদযাপন

রিপন বিশ্বাস, নড়াইল
  • আপডেট সময় : ০৬:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পঠিত

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে নড়াইলে উদযাপিত হয়েছে মহালয়া। দেবীপক্ষের শুভ সূচনা উপলক্ষে শনিবার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, বাধাঘাট প্রাঙ্গণে আয়োজন করা হয় ধর্মীয় সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানে চণ্ডীপাঠ, অসুরবধের উপস্থাপনা ও ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ভক্তরা অংশ নেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মূর্ছনা সংগীত নিকেতন, সংগীত মুকুল একাডেমি ও সারেগামাপা সংগীত একাডেমি। শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

অনুষ্ঠানে চণ্ডীপাঠ করেন চয়ন কুণ্ডু। অসুরের ভূমিকায় ছিলেন তছিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। দুর্গার ভূমিকায় ছিলেন প্রিয়া সাহা। তবলায় ছিলেন প্রলয় ও শান্ত বৈরাগী এবং কি-বোর্ডে ছিলেন মোর্তজা বাশার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রশান্ত কুমার।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনাকে স্বাগত জানান ভক্তরা। এ আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

ট্যাগস :

নড়াইলে ধর্মীয় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া উদযাপন

আপডেট সময় : ০৬:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬