ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ

বিএম মিলন, কুয়াদা
  • আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একাধিক মণ্ডপে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ (মহলদার) দায়িত্ব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন প্রতিটি মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদ দপ্তর থেকে একজন করে গ্রাম পুলিশ (মহলদার) দায়িত্ব পালন করবেন।

পূজা উপলক্ষে রামনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায় ও ইউপি সচিব (প্রশাসক) রুহুল আমিন মিন্টুর পরিচালনায় আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সভায় বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। পাশাপাশি পূজার দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, রামনগর ইউনিয়নে পূজা অনুষ্ঠিত হওয়ার স্থানগুলোর মধ্যে রয়েছে, কুয়াদা বাজার সার্বজনীন পূজা মন্দির, বলাডাঙ্গা শ্রী রাধা গোবিন্দ মন্দির, বলাডাঙ্গা মায়ের মন্দির, রামনগর ভাটপাড়া সার্বজনীন পূজা মন্দির, সতীঘাটা বাজার সার্বজনীন মন্দির, কামালপুর রাজবংশীপাড়া সার্বজনীন পূজা মন্দির, কামালপুর সাহাপাড়া সার্বজনীন কালী মন্দির, খরিচাডাঙ্গা কালীতলা সার্বজনীন পূজা মন্দির, খরিচাডাঙ্গা পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, সিরাজসিংগা মিস্ত্রিপাড়া সার্বজনীন পূজা মন্দির ও বাজুয়াডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির।

ট্যাগস :

রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ

আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬