ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে আনসার কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় Logo যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা Logo যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্ত Logo কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি Logo যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ Logo আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ Logo সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের পরিচিতি সভা Logo শার্শার কায়বা ইউনিয়নে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় শহিদুল ইসলাম Logo অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন Logo যশোরে এতিম নারীর পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

দুর্গাপূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন নুরুজ্জামান লিটন

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৬:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৪১ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা, পূজার পরিবেশ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বৈঠক করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেল ৫টায় নিজের কার্যালয়ে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৬ অক্টোবর থেকে শার্শা উপজেলাজুড়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপির পক্ষ থেকে আপনাদের পূজার সার্বিক সুযোগ-সুবিধা, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবেন।

তিনি আরও বলেন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতামূলক ভূমিকা পালন করবেন।

বৈঠকে হিন্দু সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

দুর্গাপূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন নুরুজ্জামান লিটন

আপডেট সময় : ০৬:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬