ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মানববন্ধনে দ্রুত সংস্কারের দাবি

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশ সড়কের বেহাল দশা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশমুখের প্রায় ১০০ গজ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০০ শিক্ষার্থী, ২৫ জন শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাদাপানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়কটি বর্ষায় কাদাপানিতে ডুবে থাকায় প্রতিদিনই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় পিছলে পড়ে আহত হতে হচ্ছে, নষ্ট হচ্ছে জামাকাপড় ও বই-খাতা। কেউ কেউ বিদ্যালয়ে পৌঁছানোর আগেই বাড়ি ফিরে যেতে বাধ্য হন। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও নিয়মিত পাঠদানে।

বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ শেখ বলেন, “সড়কের বেহাল অবস্থার কারণে অনেক দিন ৫০ জনের শ্রেণিতে উপস্থিতি মাত্র ৭-৮ জনে নেমে আসে।” আরেক শিক্ষার্থী মুরসালিন জানান, সম্প্রতি একজন শিক্ষক মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন। শিক্ষার্থী জুলেখাসহ অন্যরাও দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, নড়াইল-যশোর মহাসড়ক থেকে মাত্র ১০০ গজ দূরে বিদ্যালয়ের সংযোগ সড়কটি বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদায় পরিণত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের পাশাপাশি আশপাশের কয়েকশ পরিবারের চলাচলের একমাত্র পথও এটি। তাই জনদুর্ভোগ লাঘব ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দ্রুত সড়কটি সংস্কারের বিকল্প নেই। মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রবেশমুখের প্রায় ১০০ গজ সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।

ট্যাগস :

মানববন্ধনে দ্রুত সংস্কারের দাবি

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশ সড়কের বেহাল দশা

আপডেট সময় : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬