ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি

আশিকুর রহমান সৌরভ, নড়াইল
  • আপডেট সময় : ০৯:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৪৪ বার পঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নড়াইলে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এবং সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নড়াইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি

আপডেট সময় : ০৯:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬