ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনামুল হত্যা মামলার মাস্টারমাইন্ড রবিউল মালয়েশিয়ায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৪০ বার পঠিত

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের রাজমিস্ত্রী এনামুল সরদার (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী, হুকুমদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে অভিযুক্ত রবিউল ইসলাম মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত ৯টার দিকে এনামুল সরদার স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর বাঁশতলা তিন রাস্তার মোড়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে, ছুরিকাঘাত করে এবং হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ৯ জুন মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ফারাসাতপুর গ্রামের একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান হাজরা জানান, হত্যাকাণ্ডের পরপরই রবিউল ইসলাম দেশত্যাগের উদ্দেশ্যে রওনা দেন এবং ৯ জুন সকাল সাড়ে ৬টার ফ্লাইটে মালয়েশিয়া চলে যান। একই দিন মামলাটি রুজু হওয়ার পর দেশের বিমানবন্দরগুলোতে আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে বার্তা পাঠানো হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে দেশটির পুলিশ ১০ জুন কুয়ালালামপুরের সেলাঙ্গর এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে রবিউল ইসলামকে গ্রেফতার করে। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি কারাগারে আটক রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং মামলার এক নম্বর আসামি হুসাইনকে গ্রেফতার করে। পরে র‍্যাবের অভিযানে আরও দুই আসামি রাব্বি ও রাকিব আটক হন।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত হুসাইন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং হত্যাকাণ্ডে অন্যান্য আসামিদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। মামলার আরও কয়েকজন আসামিকে নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাকি আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এনামুল হত্যা মামলার মাস্টারমাইন্ড রবিউল মালয়েশিয়ায় গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬