সংবাদ শিরোনাম :
নার্সারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ, আটক ১
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৫২ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছসহ ডাবলু হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১ জুন) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রকি মন্ডলের নেতৃত্বে একটি দল যশোর কোতয়ালী মডেল থানার উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক রফিকুল ইসলামের নার্সারি থেকে ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ডাবলু হোসেন উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অভিযানকালে তার হেফাজত থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ট্যাগস :
























