ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

পদত্যাগের জন্য স্পিকারের অপেক্ষায় রাষ্ট্রপতি

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫০ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে বঙ্গভবন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় পদত্যাগপত্র জমা দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হতে পারে। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডে যান স্পিকার। আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও এর আগেই তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তবে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যাঁর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করতে হবে, তিনি বর্তমানে দেশে নেই। ফলে তাৎক্ষণিকভাবে পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তবে রাষ্ট্রপতি নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। বর্তমান সংবিধান অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে তিনি আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের সময়কাল এবং সাম্প্রতিক রাজনৈতিক ও স্বাস্থ্যগত নানা পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলাদা পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন সূত্রের তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলেও পদত্যাগ কার্যকর হওয়ার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

ট্যাগস :

পদত্যাগের জন্য স্পিকারের অপেক্ষায় রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬