ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন সাহাবুদ্দিন

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৫৭ বার পঠিত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি সংবিধান রক্ষা করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে গর্ববোধ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার পদত্যাগকে ঘিরে বিভিন্ন মাধ্যমে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, তার অনেকটাই ভিত্তিহীন। শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. সাহাবুদ্দিন বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর আমি ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি। আমি নিজেকে গর্বিত মনে করি যে, একটি সংকটময় সময়ে সংবিধানকে ধরে রাখতে পেরেছি। অসুস্থতাই মূল কারণ। সেটাই সত্য। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো অপতথ্য, সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। নিজের মতো করে লিখে দেওয়া হয়েছে। কোনো ফোন বা চাপ আসেনি। এগুলো বাজে কথা।

অন্তর্বর্তী সরকার গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলেই সে সময় সরকার গঠন করা হয়েছিল। তার ভাষায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই সরকার গঠনের ক্ষমতা রাখেন। আমি সেই ক্ষমতা প্রয়োগ করে অন্তর্বর্তী সরকার গঠন করেছি। পরে সেই সরকার নির্বাচন পরিচালনা করেছে এবং এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এটাকে আমি আমার কৃতিত্ব বলেই মনে করি।

বঙ্গভবন ছাড়ার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী পদত্যাগের পর এক মাস পর্যন্ত বঙ্গভবনে থাকার সুযোগ থাকলেও তিনি যত দ্রুত সম্ভব গুলশানের নিজ বাসায় চলে যাবেন। আইনে এক মাস থাকার বিধান আছে। তবে যত দ্রুত সম্ভব আমি বাসায় চলে যাব। গুলশানের বাসাতেই উঠব।

ট্যাগস :

পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন সাহাবুদ্দিন

আপডেট সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬