পবিপ্রবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল ও অসহায়-এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোলাম সারোয়ার হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
এ সময় পবিপ্রবি ইউট্যাবের নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
























