ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পরিবেশ আইন সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৬১ বার পঠিত

দেশে বিদ্যমান আইনে পরিবেশ বিপর্যয় রোধে সাধারণ নাগরিকদের সরাসরি মামলা করার অধিকার না থাকায় আইন সংস্কারের দাবি জানিয়েছেন গবেষক ও পরিবেশবিদরা। তাদের মতে, পরিবেশ রক্ষায় জনগণের সরাসরি আইনি উদ্যোগের সুযোগ নিশ্চিত করতে হলে আইনকে যুগোপযোগী করা জরুরি।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘অস্তিত্বের সংকটে প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ: উত্তরণের উপায় অনুসন্ধান’ শীর্ষক এ আয়োজন করে প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ইবনুল সাঈদ রানা। এতে পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, নদী সংরক্ষণে আন্তর্জাতিক সনদের বিষয়ে বাংলাদেশকে সক্রিয় হতে হবে। তিনি নদী দখল ও উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনা করে পরিবেশ আইনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রাকৃতিক কৃষি আন্দোলনের দেলোয়ার হোসেন বলেন, মাটি ও মানুষের পুষ্টির ঘাটতি গভীরভাবে সম্পর্কযুক্ত। মাটির জৈব উপাদান কমে যাওয়ায় মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বাংলাদেশে বায়ু ও শব্দদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যার ফলে মানুষের গড় আয়ু পর্যন্ত কমে যাচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী উপকূলীয় এলাকায় শিল্পায়নের কারণে মৎস্যসম্পদ ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে প্রফেসর ড. সবুর আহমেদ খাদ্যে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে উদ্বেগ জানান।

স্বাস্থ্যবিষয়ক লেখক অধ্যাপক ড. ছায়েদুল হক বলেন, বায়ু ও শব্দদূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ছে।

সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান বলেন, গত কয়েক দশকে উন্নয়নের নামে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি ইটভাটার অনিয়ম ও অবৈধ কার্যক্রমের প্রসঙ্গ তুলে পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সরাসরি মামলা করার সুযোগ না থাকায় অনেক ক্ষেত্রে অপরাধীরা দায়মুক্তি পাচ্ছে। তাই পরিবেশ আইন সংস্কার করে জনগণকে আইনি ক্ষমতায়িত করা এখন সময়ের দাবি।

পরিবেশ আইন সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

আপডেট সময় : ০৯:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬