ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নেতৃত্বে ইমদাদ-ফারহীন

পরিবেশ রক্ষায় যশোরে জাতীয় যুবশক্তির বৃক্ষরোপণ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে যশোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয় যুবশক্তি, যশোর জেলা শাখা। সম্প্রতি যশোর ইকোপার্কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইমদাদ হোসাইন, সদস্য সচিব ফারহীন আহমেদ, মুখ্য সংগঠক মোহাম্মদ সোহানুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইবনেস সাহাদ এবং রিয়াজ তাহাসিন তাইওয়ান।

সংগঠনের নেতারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তারা আরও জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় যশোর জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে পরিবেশ রক্ষায় সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

নেতৃত্বে ইমদাদ-ফারহীন

পরিবেশ রক্ষায় যশোরে জাতীয় যুবশক্তির বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় : ১০:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬