ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে তরিকুল ইসলাম স্মরণে ১৬টি মসজিদে জায়নামাজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোর উন্নয়নের অন্যতম রূপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ১৬টি মসজিদে কার্পেট জায়নামাজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের নেতা। যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরিকুল ইসলাম আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তাঁর আন্তরিক ভূমিকা ছিল। তাঁর স্মৃতিকে ধরে রাখা এবং মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ১৬টি মসজিদে এসব কার্পেট জায়নামাজ উপহার দেওয়া হয়েছে।

জায়নামাজ বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষ পর্যায়ে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

যশোরে তরিকুল ইসলাম স্মরণে ১৬টি মসজিদে জায়নামাজ বিতরণ

আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬