ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

যশোরে পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের পাশে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ৫৫ বার পঠিত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে যশোরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে যশোর জেলা ছাত্রদল। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) যশোরের এম এম কলেজ, সিটি কলেজ, যশোর কলেজ, ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ এবং মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের হাতে বিশুদ্ধ খাবার পানির বোতল তুলে দেন জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শুভসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়। তাদের কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে যশোর জেলা ছাত্রদল মানুষের পাশে থাকবে বলেও তারা জানান।

যশোরে পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের পাশে ছাত্রদল

আপডেট সময় : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬