পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’
- আপডেট সময় : ০৯:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৮৮ বার পঠিত

পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের আওতায় ১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলায় এই সেবা চালু করা হবে।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে যে পাঁচটি জেলায় ই-হেলথ কার্ড চালু করা হবে সেগুলো হলো— খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী।
প্রধানমন্ত্রী আরও বলেন, ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় ডিজিটাল ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।






















