ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৬৪ বার পঠিত

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসানকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেনকে পাবনায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবিরকে সুনামগঞ্জের দিরাই সার্কেলে এবং পুলিশ সদর দপ্তর ঢাকায় সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি

আপডেট সময় : ১০:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬