পুলিশ সুপার যশোরকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেআরইউ নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০২:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং গণমাধ্যম-পুলিশের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ইলিয়াস সাজু, মাই টিভির শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি বাংলা নিউজের রোহিত হাসান রনি।
এ সময় জেআরইউ নেতৃবৃন্দ যশোরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

























