ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পূর্ব শত্রুতার জেরে যশোরে যুবক ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৬৪ বার পঠিত

যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে দীপঙ্কর দাস (৩১) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানার ধর্মতলা ছ-মিলের সামনে এ ঘটনা ঘটে। আহত দীপঙ্কর দাস যশোর শহরের গোড়াপাড়া এলাকার এসপি বাংলার সামনে এলাকার বাসিন্দা এবং জীবন দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার নবাব (২২) নামে এক যুবক দীপঙ্কর দাসকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নবাব ছুরি দিয়ে দীপঙ্করের পেটের বাম পাশে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর স্বজনরা দ্রুত আহত অবস্থায় দীপঙ্করকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পূর্ব শত্রুতার জেরে যশোরে যুবক ছুরিকাঘাতে আহত

আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬