পৌর ফটকে জ্বলেনা পৌরসভার বাতি!
- আপডেট সময় : ১১:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২০ বার পঠিত

কর্তৃপক্ষের সঠিক তদারকি ও অব্যবস্থাপনার কারনে মণিরামপুর পৌরসভার প্রকৌশল শাখার আওতাধীন পৌর এলাকা জুড়ে স্থাপনকৃত সোলার,স্ট্রীট ও ইলেক্ট্রনিক লাইটগুলো অধিকাংশ অকেজো হয়ে পড়ে আছে। যার ফলে সন্ধা নামলেই আলোকিত পৌরসভার পরিবর্তে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে মণিরামপুর পৌরশহর ও ৯টি ওয়ার্ডের পাড়া মহল্লার অলিগলি।
অভিযোগ উঠেছে সম্প্রতি পৌরসভার বিভিন্ন অকেজো লাইট প্রতিস্থাপনের জন্য লাইট/বাল্ব সরবরাহ হলেও কর্তৃপক্ষের অবহেলার কারণে সেই অন্ধকারেই থেকে যাচ্ছে পৌরসভার বিভিন্ন এলাকা। দূর্ভাগজনক হলেও সত্য, মণিরামপুর পৌরসভার এ অবহেলায় নিজেদের বেস্টনির সামনের ফটক,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমির কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ফটকে অকেজো হয়ে পড়ে আছে কয়েক মাস ধরে।
এ ছাড়াও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া মহল্লার অলিগলিতে স্থাপনকৃত সোলার ও স্ট্রীট লাইট অকেজো থাকাতে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে পৌরসভার বাসিন্দারা। আলো স্বল্পতার কারনে চুরি,ডাকাতি সহ বিভিন্ন বিশৃঙ্খলা করেও অধোরায় থাকছে অপরাধীরা বলে মনে করছে ভুক্তভোগীরা। তা বাদেও পৌরসভার আওতায় পৌরশহরে কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন হলেও ৯০% সিসি ক্যামেরা হয়ে পড়েছে অকেজো।
ইতিপূর্বে এ নিয়ে কয়েকবার পৌর প্রকৌশলী শাখাকে অবগত করলেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না পৌর প্রকৌশল শাখার কর্মকর্তারা। এ ব্যাপারে মণিরামপুর পৌরসভার প্রকৌশল শাখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী, আই,ইউ,আই,জি,পি এর তত্বাবধানে বরাদ্দকৃত প্রকল্পের বর্তমান কোন বরাদ্দ না থাকায় তাদের বরাদ্দের দিকে তাকিয়ে আছে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষ।
























