ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রতিমন্ত্রী অমিতের জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৩৮ বার পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে যশোরে এতিম ও মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) যশোর সদর উপজেলা কৃষকদলের আয়োজনে সদর উপজেলার তেঘরিয়া এলাকার দুর্গাপুর আব্দুর রাজ্জাক চিশতী আদর্শ শিশু সদন ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, অধ্যাপক আসাদুজ্জামান শাহীনসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় নেতাকর্মী, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

এদিকে, বিকেলে সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের জন্য একটি কেক উপহার দেওয়া হয়। এ সময় অনিন্দ্য ইসলাম অমিতের সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :

প্রতিমন্ত্রী অমিতের জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬