ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পঠিত

প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিরসনে বিশেষ সাধারণ সভা ৩ আগস্টের পরিবর্তে আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ শেষে ৩০ দিনের জন্য একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির যৌথসভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে (দ্বিতীয় তলা) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় যৌথসভার সিদ্ধান্তসমূহ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই বছরের মেয়াদ শেষ হওয়ার পর ক্লাবের বর্তমান ও সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত একটি এডহক কমিটি ৩০ দিনের জন্য দায়িত্ব পালন করবে। এ কমিটি কেবল নির্বাচন আয়োজন এবং ক্লাবের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। গঠিত এডহক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা এবং সদস্যসচিব হয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

কমিটির সদস্যরা হলেন, ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এসএম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান। সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশেষ সাধারণ সভা শেষে বর্তমান কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

এদিকে, প্রেসক্লাব যশোরের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক বিধানের আওতায় উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়ায় তার প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

সভার শুরুতে প্রেসক্লাব যশোরের বর্তমানসহ একাধিক মেয়াদের সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনা করা হয়। উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে তার হার্টে বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা ৬ আগস্ট

আপডেট সময় : ১০:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬