ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের সভাপতির ওপেন হার্ট সার্জারি সফল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৪২ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় ছয় ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচার শেষে বিকেল ৩টা ২৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি জানান, হাসপাতালের প্রফেসর ডা. গোলাম মোহাম্মদ ফারুক ও প্রফেসর ডা. শরীফ হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড অস্ত্রোপচার সম্পন্ন করেন। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের উপদেষ্টা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর ডা. এম. এ. রশিদ।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আগামী তিন দিন জাহিদ হাসান টুকুনকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন।

তার সফল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ৫ জুলাই হৃদরোগজনিত জটিলতা নিয়ে জাহিদ হাসান টুকুনকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন। হাসপাতালে তাকে দেখতে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন ব্যক্তি।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের সভাপতির ওপেন হার্ট সার্জারি সফল

আপডেট সময় : ০৭:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬