সুস্থতা কামনা
প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি শেখ দীনু আহমেদ অসুস্থ
- আপডেট সময় : ০১:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১০৬ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শেখ দীনু আহমেদ অসুস্থ হয়ে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চক্ষুজনিত সমস্যার কারণে ইতিমধ্যে তাঁর ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুতই তাঁর বাম চোখেও অস্ত্রোপচার করতে হবে। এ ছাড়া তিনি হৃদ্রোগজনিত সমস্যায়ও ভুগছেন। এ অবস্থায় শেখ দীনু আহমেদ তাঁর দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, তাঁর অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এক বিবৃতিতে শেখ দীনু আহমেদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাব যশোরের সাবেক এই সহ-সভাপতির দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সুস্থতার জন্য প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।




















