প্রেসক্লাব যশোর সভাপতির সুস্থতা কামনায় দোয়া
- আপডেট সময় : ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৩৬ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার যশোরের মুড়লীতে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্থার সভাপতি ওবাইদুল ইসলাম অভি সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যশোরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অসুস্থতায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি নাসির খন্দকার, সহ-সভাপতি আমের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য শফিউল ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে যশোরের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।















