ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত দখল করে নির্মাণ করা সেই আলোচিত সিড়ি ভেঙ্গে দিল পৌরসভা

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪২ বার পঠিত

যশোর শহরের শংকরপুর আশ্রম রোডে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে নির্মিত একটি ভবনের সিঁড়ি অপসারণ করেছে যশোর পৌরসভা। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার প্রকৌশল বিভাগ পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত সিঁড়িটি ভেঙে দেয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের মালিক অ্যাডভোকেট এ কে এম নুরুজ্জামান কাশেমের বিরুদ্ধে রাস্তা ও ফুটপাত দখল করে ভবনের সিঁড়ি নির্মাণের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দখলের সত্যতা পান। এরপর জনস্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনের সিঁড়ি নির্মাণের সময় রাস্তার একটি অংশ এবং পুরো ফুটপাত দখল করা হয়েছিল। এছাড়া সিঁড়ির সঙ্গে রেলিং নির্মাণ করায় পথচারীদের জন্য ফুটপাত কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার সকালে পৌরসভার কর্মকর্তারা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে নির্মিত সিঁড়িটি অপসারণ করেন। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্থানীয় বাসিন্দারা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানান।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি. এম. কামাল আহমেদ বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় অভিযান চালিয়ে সিঁড়িটি অপসারণ করা হয়েছে। জনস্বার্থে সরকারি রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে পৌরসভার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

ফুটপাত দখল করে নির্মাণ করা সেই আলোচিত সিড়ি ভেঙ্গে দিল পৌরসভা

আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬