ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাক্টচেক ও এআই প্রশিক্ষণে যশোরে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৪৮ বার পঠিত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২০ জুন) বেলা ১১টায় যশোর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি এসএম তৌহিদুর রহমান।

কর্মশালার প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা, আর গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দায়িত্বশীল সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বিএনপিকে বা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।” তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন।

তিনি দাবি করেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হয়েছেন, তবুও তিনি প্রতিশোধ নেননি; বরং সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।”

মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। “কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, তা প্রশাসন ও গণমাধ্যমের চোখে দেখা উচিত,”—যোগ করেন তিনি।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।

ফ্যাক্টচেক ও এআই প্রশিক্ষণে যশোরে কর্মশালা

আপডেট সময় : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬