ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১২ বার পঠিত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।

মঙ্গলবার বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে অবহিত করেন।

বঙ্গভবনে দায়িত্ব পালনের প্রথম দিনেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোষাখানা ঘুরে দেখেন এবং পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ট্যাগস :

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপডেট সময় : ১০:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬