ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রায় দুই বছর অপেক্ষার অবসান

বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

দীনেশ ত্রিবেদী বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ও মেডিকেল ভিসা কার্যক্রমও অব্যাহত থাকবে।”

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরের ভিসা সেন্টারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ভারতের হাই কমিশনার আশা প্রকাশ করে বলেন, “এ উদ্যোগের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির মধ্যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম স্থগিত করা হয়। পরে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। সীমিত পরিসরে কেবল মেডিকেল ও জরুরি ভিসা ইস্যু করা হচ্ছিল।

এই সময়ে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও ভ্রমণের প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিরা নানা ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে মেডিকেল ভিসার আবেদনকারীদের অনেকেই নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, দায়িত্ব গ্রহণের আগে থেকেই ভিসা সংক্রান্ত বিষয়টি তার অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি বলেন, “বাংলাদেশে আসার সময় সাংবাদিকরা প্রথমেই আমাকে ভিসা নিয়ে প্রশ্ন করেছিলেন। বিষয়টি আমার মাথায় ছিল। আজ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত।”

তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য ভালো, বাংলাদেশের মানুষের জন্যও ভালো। এটি অনেকদিনের প্রত্যাশা ছিল। আশা করি সাধারণ মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে।”

সংবাদ সম্মেলনে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জের মধ্যেও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলো চালু রাখা হয়েছিল এবং প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া দেড় হাজারের বেশি বিভিন্ন ধরনের ভিসা ইস্যু করা হয়েছে। চিকিৎসা ও জরুরি প্রয়োজনের আবেদনগুলোকে এ সময় অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রায় দুই বছর অপেক্ষার অবসান

বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬