ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জেআরইউ'র ৩ দিনের আল্টিমেটাম

যশোর সদরের চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৩৫ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুম রেজার বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ)। আগামী তিন কার্যদিবসের মধ্যে নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেআরইউর সভাপতি সাকিরুল কবীর রিটন ও সাধারণ সম্পাদক সালাহ্উদ্দীন সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও জেআরইউর সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভির সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

সাংবাদিক অভির দেওয়া তথ্য ও ভিডিও চিত্র পর্যালোচনায় জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত এক মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসেন। অভিযোগ রয়েছে, এ সময় জরুরি বিভাগের ইএমও ডা. মাসুম রেজা রোগীর স্বজনদের জানান, তিনি চক্ষু চিকিৎসক।

রোগীর চিকিৎসাসেবা নিয়ে অবহেলার অভিযোগের বিষয়টি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যান সাংবাদিক অভি। এ সময় ক্যামেরা দেখে চিকিৎসক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তা ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

জেআরইউর নেতৃবৃন্দ বলেন, একজন মুমূর্ষু রোগীর চিকিৎসাসেবা নিয়ে অভিযোগের পাশাপাশি দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে এমন আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসাসেবার মান, রোগীর অধিকার এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সংগঠনটি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনার দাবি জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নিয়েছে জেআরইউ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় স্বজনপ্রীতি, প্রভাব খাটানো কিংবা দায় এড়ানোর চেষ্টা বরদাশত করা হবে না। সাংবাদিকের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাসের পাশাপাশি কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে সংগঠনটি।

ট্যাগস :

জেআরইউ'র ৩ দিনের আল্টিমেটাম

যশোর সদরের চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

আপডেট সময় : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬