ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (১৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে বাঘারপাড়া উপজেলার চাপাতলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাজুরা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চাপাতলা ঈদগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রমজান ও নয়ন গুরুতর আহত হন। নিহত রমজান বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা আজমপুর গ্রামের খোকনের ছেলে। আহত নয়ন একই গ্রামের মানিকের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রমজানকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত নয়নকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় : ০৭:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬